শেরপুর প্রতিদিন ডট কম

Home শেরপুর জেলা ঝিনাইগাতি শেরপুর নাকুগাঁও স্থলবন্দরে আমদানি বন্ধ
শেরপুর নাকুগাঁও স্থলবন্দরে আমদানি বন্ধ

শেরপুর নাকুগাঁও স্থলবন্দরে আমদানি বন্ধ

মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি : সড়ক সংস্কারের জন্য সাময়িকভাবে জন্য নাকুগাঁও স্থলবন্দর দিয়ে ভারত ও ভুটান থেকে পণ্য আমদানি বন্ধ ঘোষণা করেছে ভারতের রপ্তানিকারকরা। রোববার (৯ জুলাই) শেরপুরের নাকুগাঁও স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক সমিতির সভাপতি মোস্তাফিজুর রহমান মুকুল বিষয়টি নিশ্চিত করেছেন। বাংলাদেশের সঙ্গে যুক্ত ভারত সীমান্তে তুরা ও ডালু এলাকার সড়ক পথ সংস্কারের জন্য পণ্য আমদানি কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। এ সড়ক দিয়ে ভারত ও ভুটান থেকে ভারী ট্রাকে পাথর আমদানি করা হতো বাংলাদেশে। চলমান বর্ষায় সড়ক ক্ষতিগ্রস্থ হওয়ায় যাতায়াত ব্যহত হচ্ছিল। তাই সংস্কার কাজের জন্য অনির্দিষ্টকালের জন্য পণ্যবাহী ট্রাক চলাচল বন্ধ করা হয়েছে। নাকুগাঁও স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক সমিতির সভাপতি মো. মোস্তাফিজুর রহমান মুকুল বলেন, ভারতীয় অংশে রাস্তা দীর্ঘদিন ধরে খানাখন্দ হয়েছিল। নিয়মিত পণ্যবাহী ভারী ট্রাক চলাচলের জন্য রাস্তার সংস্কার কাজ ব্যহত হচ্ছিল। তাই ঠিকাদারদের অনুরোধে সাময়িকভাবে এই বন্দরে ট্রাক চলাচল বন্ধ করা হয়েছে। শনিবার তারা আমাদের অফিসিয়ালি বিষয়টি জানিয়েছেন। ট্রাক চলাচল বন্ধ থাকলেও বন্দরে পাথর ভাঙার কাজ স্বাভাবিকভাবেই চলতে থাকবে। শুধুমাত্র পণ্য আমদানি ও লোড আনলোড কার্যক্রম বন্ধ থাকবে। স্বাভাবিক থাকবে যাত্রী পারাপার কার্যক্রমও। তিনি আরো বলেন, আগামী এক সপ্তাহের মধ্যে আমদানি কার্যক্রম স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

1 × five =