শেরপুর প্রতিদিন ডট কম

Home জাতীয় পরীমণির মাদক মামলার সাক্ষ্যগ্রহণ ২৮ আগস্ট
পরীমণির মাদক মামলার সাক্ষ্যগ্রহণ ২৮ আগস্ট

পরীমণির মাদক মামলার সাক্ষ্যগ্রহণ ২৮ আগস্ট

রাজধানীর বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় পরীমণিসহ তিনজনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণের তারিখ পিছিয়ে আগামী ২৮ আগস্ট ধার্য করেছেন আদালত।

রোববার (৯ জুলাই) ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলামের আদালত এ দিন ধার্য করেন।

আজ (রোববার) মামলাটিতে সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য ছিল। তবে এদিন মামলাটি উচ্চ আদালতে স্থগিতাদেশ শুনানির জন্য আদেশ আছে বলে আদালতকে জানান পরীমণির আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী। এরপর পরবর্তী কার্যক্রমের জন্য ২৮ আগস্ট তারিখ দিন ধার্য করেন আদালত।

এর আগে, গত ৯ জানুয়ারি পরীমণির মাদক মামলার কার্যক্রম ছয় মাস স্থগিত থাকবে বলে আদেশ দেন আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. নুরুজ্জামানের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ।

২০২১ সালের ৪ আগস্ট রাজধানীর বনানীতে পরীমণির বাসায় অভিযান চালায় র‌্যাব। পরদিন ৫ আগস্ট র‍্যাব বাদী হয়ে রাজধানীর বনানী থানায় পরীমণিসহ তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলায় দায়ের করে।

অভিযোগপত্রে বলা হয়েছে, পরীমণির বাসা থেকে জব্দ করা মাদকদ্রব্যের বৈধ কোনো কাগজপত্র ছিল না। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে লিখিতভাবে সিআইডিকে জানানো হয়, ২০১৯-২০ অর্থবছরে পরীমণির নামে মদজাতীয় পানীয় সেবনের লাইসেন্স দেওয়া হয়েছিল। ওই লাইসেন্সের মেয়াদ আগেই শেষ হয়ে গেছে।

এ মামলার দুই আসামি আশরাফুল ইসলাম ও কবির হোসেনের মাধ্যমে বিভিন্ন স্থান থেকে অবৈধ মাদকদ্রব্য সংগ্রহ করে বাসায় রেখেছিলেন পরীমণি। মাদকদ্রব্য রাখার বিষয়ে কোনো সন্তোষজনক জবাব দিতে পারেননি তিনি। এছাড়া নিজের গাড়িটি মাদকদ্রব্য বহনের কাজে ব্যবহার করতেন পরীমণি।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

2 × three =