শেরপুর প্রতিদিন ডট কম

Home বিনোদন যেভাবে শাশুড়িকে ‘পটাচ্ছেন’ কিয়ারা
যেভাবে শাশুড়িকে ‘পটাচ্ছেন’ কিয়ারা

যেভাবে শাশুড়িকে ‘পটাচ্ছেন’ কিয়ারা

চলতি বছর ফেব্রুয়ারি মাসেই রাজস্থানে রাজকীয়ভাবে সাত পাকে বাঁধা পড়েছেন বলিউড তারকা জুটি সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি। কাজের পাশাপাশি নতুন সংসারও বেশ সামলাচ্ছেন অভিনেত্রী। আর নতুন বউমা বলে কথা! শ্বশুরবাড়ির মন জয় করতে তাই কোনোরকম কসরত করতেই ছাড়ছেন না কিয়ারা আদভানি।

শাশুড়ি ফুচকা খেতে ভালোবাসেন। জানতে পেরেই ঝটপট সিদ্ধার্থ মালহোত্রার মায়ের জন্য নিজে হাতে ফুচকা বানিয়ে ফেললেন কিয়ারা। সম্প্রতি সিনেমার প্রচারের সময়েই একথা ফাঁস করেন সিদ্ধার্থ ঘরনি। দিন কয়েক আগেই বউমার নতুন ছবির প্রচারে অংশ নিয়েছিলেন অভিনেতার মা রিমা মালহোত্রা। এবার শাশুড়ির কাছে ‘ভালো বউমা’ হওয়ার টিপস দিলেন কিয়ারা।

 

অভিনেত্রী এক সাক্ষাৎকারে জানান, শাশুড়ির প্রিয় খাবার খাইয়ে মন জয় করেন তিনি। কিয়ারা বলেন, ‘আমার শাশুড়ি ফুচকা খেতে খুব ভালোবাসেন। উনি এখন আমাদের সঙ্গেই মুম্বাইতে রয়েছেন। প্রথম যেদিন আমাদের এখানে শাশুড়ি এলো, আমি তখনই বলেছি- আজকে বাড়িতে পানিপুরি হবে। যা তেল দিয়েছি না, আমাকে ভালো না বেসে থাকতেই পারবেন না।’

সংসার নিয়ে কিয়ারা বলেন, ‘ঘর-সংসার তো দুটো লোককে নিয়ে হয়। আর আমি খুব ভাগ্যবতী যে যাকে আমি জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছি, যে আমার স্বামী, সে আমার প্রিয় বন্ধু। যেখানেই যাই না কেন, সিদ্ধার্থ আমার কাছে নিরাপদ আশ্রয়।’

সম্প্রতি মুক্তি পেয়েছে কিয়ারা অভিনীত ‘সত্যপ্রেম কি কথা’ সিনেমাটি। এতে কথা চরিত্রে অভিনয় করেন তিনি। ছবিটি দর্শক-সমালোচক মহলে বেশ প্রশংসা পেয়েছে। সমীর বিদ্বানস পরিচালিত এই ছবিতে কিয়ারার বিপরীতে অভিনয় করেন কার্তিক আরিয়ান।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

three × two =