Skip to main content

শেরপুর প্রতিদিন ডট কম

Home সারাদেশ জামালপুরে সড়ক সংস্কারে অনিয়মের প্রতিবাদ
জামালপুরে সড়ক সংস্কারে অনিয়মের প্রতিবাদ

জামালপুরে সড়ক সংস্কারে অনিয়মের প্রতিবাদ

০

জামালপুর প্রতিনিধি: জামালপুর শহরের প্রধান সড়কের সরকারি জাহেদা সফির মহিলা কলেজ থেকে বকুলতলা মোড় পর্যন্ত সড়কের বেহালদশায় জনদুর্ভোগ থেকে রক্ষা ও প্রধান সড়ক সংস্কারের নামে সড়ক বিভাগ ও ঠিকাদারি প্রতিষ্ঠানের অনিয়মের প্রতিবাদে সড়ক অবরোধ ও পরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে জামালপুর নাগরিক কমিটি, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও সম্মিলিত সামাজিক আন্দোলন শহরের দয়াময়ী মোড়ে এ প্রতিবাদ কর্মসূচির আয়োজন করে।

বৃহস্পতিবার সকাল ১০টায় জামালপুর শহরের দয়াময়ী মোড়ে প্রায় আধাঘণ্টা সড়ক অবরোধ শেষে সেখানেই রাস্তার পাশে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি জাহাঙ্গীর সেলিম, সদস্য অধ্যাপক আশরাফুজ্জামান স্বাধীন, সেক্টর কমান্ডারস ফোরাম মুক্তিযুদ্ধ-’৭১ জেলা শাখার সাধারণ সম্পাদক লুৎফর রহমান, সদস্য তুষার মল্লিক, সচেতন নাগরিক কমিটির সভাপতি অজয় কুমার পাল, সম্মিলিত সামাজিক আন্দোলনের উপদেষ্টা আমির উদ্দিন ও পৌর কাউন্সিলর বিজু আহমেদ, বিএম রাজন, সাংবাদিক মনিরুল ইসলাম নোবেল প্রমুখ।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

nine + 19 =