শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ শেরপুর জেলা শেরপুরে কৃষক শাহজামালকে কুপিয়ে হত্যা মামলার আসামি বঙ্গা গ্রেফতার
শেরপুরে কৃষক শাহজামালকে কুপিয়ে হত্যা মামলার আসামি বঙ্গা গ্রেফতার

শেরপুরে কৃষক শাহজামালকে কুপিয়ে হত্যা মামলার আসামি বঙ্গা গ্রেফতার

সোহেল রানা, শেরপুর প্রতিনিধি: শেরপুর সদরে কৃষক শাহজামালকে কুপিয়ে হত্যাকান্ডের অন্যতম আসামী মোঃ রাজ্জাক ওরফে বঙ্গা(৪৮)কে গ্রেফতার করেছে র‍্যাব।

৬ জুলাই বৃহস্পতিবার দুপুরে তাকে গ্রেপ্তার করে র‍্যাব ১৪।

র‌্যাব-১৪ (সিপিসি-১) জামালপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার এম.এম. সবুজ রানা এ তথ্য নিশ্চিত করেছেন।

র‍্যাব জানায়, গত ৪ জুলাই সকালে শেরপুর সদর উপজেলা চান্দের নগর (গেরামারা) গ্রামে জমি দখলের ঘটনাকে কেন্দ্র করে শাহ্ জামাল (৩৫) কে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষরা। এ ঘটনায় নিহতের বাবা মোঃ চাঁন মিয়া(৫৫) বাদী হয়ে এজাহার নামীয় ১৬ জন ও অজ্ঞানামা আরো ৬ থেকে ৭ জনকে আসামী করে ওইদিন বিকেলে সদর থানায় হত্যা মামলা দায়ের করেন।

মামলার পর আসামীরা পালিয়ে যায়। এরপর র‌্যাব-১৪ (সিপিসি-১) জামালপুর ক্যাম্পের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে এবং ছায়া তদন্ত শুরু করে। পরবর্তীতে র‌্যাবের আভিযানিক দল গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি এবং পলাতক আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চালায়। পরে বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ ও বিশ্লেষণ করে আসামীর অবস্থান সনাক্ত করে। এবং ৬জুলাই দুপুরে ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার এম.এম. সবুজ রানার নেতৃত্বে নকলার আনন্দ বাজার এলাকা হতে আসামী মোঃ রাজ্জাক ওরফে বঙ্গাকে গ্রেফতার করে।

র‌্যাব-১৪ (সিপিসি-১) জামালপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সিনিঃ সহকারী পুলিশ সুপার এম.এম. সবুজ রানা জানায়, আসামীকে শেরপুর সদর থানায় সোর্পদ করা হয়েছে। এবং এ ঘটনার সাথে সংশ্লিষ্ট অন্যান্য আসামীদেরকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

4 × four =