দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) ২০২৩-২৫ মেয়াদের পরিচালনা পর্ষদের নির্বাচন আগামী ৩১ জুলাই অনুষ্ঠিত হবে। নির্বাচন উপলক্ষে পুরনো ঢাকার খন্দকার কনভেনশন সেন্টারে গতকাল সন্ধ্যা ৭ ঘটিকায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় নানাবিধ ব্যবসায়িক সমস্যার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। জিবি মেম্বারদের অবমূল্যায়ন সহ বিভিন্ন সমস্যার কথা উঠে আসে। জেনারেল বডির এক সদস্য বলেন ডেলিগেশনে নাম দিয়ে ভিসা না হওয়ার পরও টাকা ফেরত দেয়নি তারা এখন সুর পাল্টিয়ে ভোট চাই ভোট চাই বলে চিৎকার করে গলা ফাটাচ্ছে। আরেক জিবি মেম্বার বলেন কোন এক সময় এমন সিস্টেম ছিল যার কারনে এফবিসিসিআইয়ে ঢুকতে পারেনি অনেক জিবি মেম্বারা। এই ঘটনা সমস্ত জিবি মেম্বারদের মনে আছে, কার কাছে যাবেন, কি উদ্দেশ্যে যাবেন,যার কাছে যাবেন তারে ফোনে কল দেন ইত্যাদি ইত্যাদি। আলোচনায় অংশ গ্রহণ করেন এফবিসিসিআই সহ:সভাপতি মো: হাবিবউল্লাহ ডন,আবদুল মোমেন,আমিন হেলালী, সাবেক সহ সভাপতি হেলাল উদদীন হেলাল, পরিচালক আব্দুল মোতালেব, ব্যবসায়ী নেতা মাসুদ কাদের মনা, খন্দকার রুহুল আমিন, মো. নিয়াজ আলী চিশতী, মজিবুর রহমান, হাজী মো: আবদুল কাদের, শাহাদাৎ আহমেদ, আয়াস আহমেদ, বাংলাদেশ মোবাইল ফোন রিচার্জ ব্যবসায়ী এসাসিয়েশনের সভাপতি আমিনুল ইসলাম বুলু প্রমুখ।