সোহেল রানা, শেরপুর প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ি উপজেলায় স্ত্রী ও শ্বাশুরিকে কুপিয়ে হত্যার দায়ে মো. ইসমাইল হোসেন (৪০) নামে একজনকে মৃত্যুদন্ডাদেশ দিয়েছে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ তৌফিক আজিজ। আজ ৫ জুলাই বুধবার দুপুরে এ দন্ডাদেশ প্রদান করেন। সেইসাথে আরো ৫০ হাজার টাকার অর্থদন্ডাদেশ করা হয়েছে। সরকার পক্ষের পিপি এ্যাডভোকেট চন্দন কুমার পাল এবং মামলার নথি সূত্রে জানাগেছে, বিগত ২০১৫ সালের ২৬ সেপ্টেম্বর ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার মৃত তোফাজ্জল হোসেনের ছেলে ইসমাইল হোসেন তার শ্বশুরবাড়ি শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলার কাকরকান্দি গ্রামে বেড়াতে এসে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্ত্রী বিলকিস আক্তারকে কুপিয়ে জখম করে। এসময় তার শ্বাশুরি খালেদা বেগম বাঁধা দিলে তাকেও কুপিয়ে গুরুতর আহত করে। এঘটনায় বাড়ির অন্যান্য প্রতিবেশি এগিয়ে আসলে পাষন্ড ইসমাইল আরো ৩ জনকে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। পরে স্ত্রী বিলকিস ও শ্বাশুরি খালেদা মারা যায় এবং আহত হয় আরো ৩ জন। পরে নিহত বিলকিসের ভাই আবুল খালেক ঘটনার পরের দিন ২৭ সেপ্টেম্বর বাদী হয়ে নালিতাবাড়ি থানায় একটি হত্যা মামলা দায়ের করলে ২০১৯ সালে ১০ জানুয়ারী পুলিশ চার্জ গঠন করে আদালতে প্রেরন করা হয়। পরে দির্ঘ শুনানি এবং আদালত আসামীর স্বীকারোক্তি মূলক জবানবন্দিসহ ১৯ জনের সাক্ষ্যগ্রহন শেষে এ রায় দেন।