কে বলে বৃষ্টি দেরিতে এসেছে?
সে সময় নিয়েছে
প্রেমের জোয়ারে ঢেউ আনতে
সে ভিজিয়েছে সোনা রঙা পা
ক্ষেতের সবুজে দিয়েছে প্রলেপ
প্রিয়তমার হৃদয়ে ঘাসফড়িং
মন বলে চলো ভিজি।
বৃষ্টি এসেছে আকাশে সাদা মেঘ
এমন শীতল পরশ
হাত ধরো আর একটু পাশে এসো
পাবে উষ্ণতা বিনিময়ে ওম
চলো নগ্ন পায়ে আলপথে চলি
বৃষ্টি পড়ে কথা বলে
মধ্য দুপুর বৃষ্টির শব্দ ঝমঝম
এসো প্রিয়তমা, আরও কাছে
বৃষ্টিতে ভিজি আষাঢ়-শ্রাবণ।