শেরপুর প্রতিদিন ডট কম

Home জাতীয় বিমানবন্দর এলাকায় বাসের চাপায় ২ নারী নিহত
বিমানবন্দর এলাকায় বাসের চাপায় ২ নারী নিহত

বিমানবন্দর এলাকায় বাসের চাপায় ২ নারী নিহত

রাজধানীর বিমানবন্দর থানাধীন এলাকায় বিনিময় পরিবহনের একটি বাসের চাপায় দুই নারী নিহত হয়েছেন।

নিহতরা হলেন- মিনারা বেগম (৫৫) ও মনি বেগম (৩৬)। এর মধ্যে মিনারা বেগম ঘটনাস্থলে মারা যান, আর মনি বেগম ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

বিমানবন্দর থানা পুলিশ জানায়, ঘাতক বাস ও চালককে আটক করা হয়েছে।

শনিবার (১ জুলাই) বেলা ১১টার দিকে বিমানবন্দর থানাধীন জিনজিয়ান রেস্টুরেন্টের সামনে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে বিমানবন্দর থানার পরিদর্শক (তদন্ত) আসলাম উদ্দিন মোল্লা ঢাকা পোস্টকে বলেন, আজ বেলা ১১টার দিকে জিনজিয়ান রেস্টুরেন্টের সামনের রাস্তার পাশ দিয়ে হাঁটার সময় মিনারা ও মনি বেগমকে বিনিময় পরিবহনের একটি বাস চাপা দেয়। এতে ঘটনাস্থলে মিনারা বেগম মারা যান। আর মনি বেগমকে আহত অবস্থায় ঢাকা মেডিকেলে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, এ ঘটনায় বিনিময় পরিবহনের বাসটি আটক করা হয়েছে। এছাড়া বাসের চালককেও ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে। নিহতদের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আমাদের আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

3 × 3 =