শেরপুর প্রতিদিন ডট কম

Home শেরপুর জেলা নালিতাবাড়ি শেরপুরে কোরবানির মাংস দিতে গিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ২
শেরপুরে কোরবানির মাংস দিতে গিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ২

শেরপুরে কোরবানির মাংস দিতে গিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ২

সোহেল রানা, শেরপুর প্রতিনিধি: শেরপুরে আত্মীয়বাড়ি কোরবানির মাংস দিতে গিয়ে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন মো. রবিউল ইসলাম (৩৫) নামে এক যুবক। এ দুর্ঘটনায় সিএনজি অটোরিকশা চালক মো. সাইদুল ইসলামও ঘটনাস্থলেই মারা যান।

পুলিশ ও নিহতদের পরিবার সূত্রে জানা গেছে, রবিউল কোরবানির মাংস নিয়ে শুক্রবার ভোররাতে বাড়ি থেকে সিএনজি অটোরিকশায় নালিতাবাড়ি উপজেলার নন্নীগ্রামে রওয়ানা হন। এ সময় নন্নী থেকে ঢাকাগামী লুবনা এক্সক্লুসিভ পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১৫৪১) অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

 

নিহত দুজন নালিতাবাড়ি উপজেলার রাজনগর গ্রামের বাসিন্দা।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল আলম ভূঁইয়া বলেন, নিহতদের পরিবার লাশ বিনা ময়নাতদন্তে দাফনের জন্য আবেদন করেছেন। পরবর্তী আইনগত ব্যবস্থা চলমান আছে।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

17 − two =