শেরপুর প্রতিদিন ডট কম

Home বিনোদন ছেলেকে নিয়ে সকালে কোথায় গেলেন পরীমণি
ছেলেকে নিয়ে সকালে কোথায় গেলেন পরীমণি

ছেলেকে নিয়ে সকালে কোথায় গেলেন পরীমণি

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণি। স্বামী শরিফুল রাজের সঙ্গে বিচ্ছেদ নিয়ে নানা বিতর্কের পর বর্তমানে নিজের একমাত্র সন্তানকে নিয়েই ব্যস্ত সময় কাটছে তার। 

সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সক্রিয় পরী। ভক্তদের সঙ্গে প্রতি মুহুর্তের বিভিন্ন অভিজ্ঞতা শেয়ার করেন সেখানেই। তারই ধারাবাহিকতায় মঙ্গলবার (২৭ জুন) সকালে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একগুচ্ছ ছবি পোস্ট করলেন এ নায়িকা। যেখানে ছেলে রাজ্যকেও দেখা গেছে মায়ের সঙ্গে।

 

একটি সরু রাস্তার একপাশে ছেলেকে কোলে নিয়ে ক্যামেরায় পোজ দিয়েছেন পরীমণি। ছবিতে তাকে পিংক রঙের একটি স্লিভলেস টি-শার্ট ও ট্রাউজারে দেখা গেছে। আর ছেলের পরনে কালো ও হলুদ রঙের টি-শার্ট ও শর্ট প্যান্ট।

অভিনেত্রী ছবিগুলোর ক্যাপশনে লিখেছেন, ‘আকাশটা ঠিক জীবনের মতো। এত সাদা, এত নীল। এই আবার মেঘ। জীবনও তাই। কত যে রং তার…।’ এরপরই তিনি লেখেন, ‘আমরা একটু মর্নিং ওয়াকে গেছিলাম।’

 

উল্লেখ্য, দেশের প্রেক্ষাগৃহে ২৬ মে মুক্তি পেয়েছিল পরীমণি অভিনীত অরণ্য আনোয়ার পরিচালিত সিনেমা ‘মা’। আবারও সিনেমাটি দেখা যাবে ঈদের ছুটির পর থেকে বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

eighteen − fifteen =