শেরপুর প্রতিদিন ডট কম

Home শেরপুর জেলা নকলা অসুস্থ মেয়েকে দেখতে গিয়ে আর ফেরা হলো না বাবার
অসুস্থ মেয়েকে দেখতে গিয়ে আর ফেরা হলো না বাবার

অসুস্থ মেয়েকে দেখতে গিয়ে আর ফেরা হলো না বাবার

নকলা প্রতিনিধি: আজ সোমবার (২৬ জুন) শেরপুর জেলার নকলা সাব-রেজিস্ট্রার কার্যালয়ের সামনে সিএনজি ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে দুর্ঘটনাটি ঘটে। নিহত আব্দুল ওয়াদুদ উপজেলার জানকিপুর গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পাশ্ববর্তী ফুলপুর উপজেলার একটি হাসপাতালে দুই দিন আগে আবুল ওয়াদুদের মাদ্রাসাপড়ুয়া মেয়ে সাদিয়ার (১৪) অপারেশন হয়। আজ সোমবার সকালে হাসপাতাল থেকে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা আবুল ওয়াদুদকে উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এঘটনায় আরও ৬ জন আহত হয়েছেন।

নিহতের ভাতিজা ফরিদ আহমেদ জানান, আব্দুল ওয়াদুদ শ্রীবর্দী উপজেলা ফাজিল মাদ্রাসা সহকারী সুপার পদে শিক্ষকতা করতেন ও ৬ সন্তানের জনক ছিলেন।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিয়াদ মাহমুদ জানান, সড়ক দুর্ঘটনায় নিহতের ঘটনায় নকলা থানায় মামলা দায়ের প্রস্তুতি চলছে ও দুর্ঘটনাস্থল থেকে গাড়ি আটক করে থানায় আনা হয়েছে।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

eighteen − 1 =