শেরপুর প্রতিদিন ডট কম

Home শেরপুর জেলা শ্রীবরদী শেরপুর জেলার শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত হয়েছেন শ্রীবরদী থানার বিপ্লব কুমার বিশ্বাস
শেরপুর জেলার শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত হয়েছেন শ্রীবরদী থানার বিপ্লব কুমার বিশ্বাস

শেরপুর জেলার শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত হয়েছেন শ্রীবরদী থানার বিপ্লব কুমার বিশ্বাস

শ্রীবরদী প্রতিনিধি: শেরপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে নির্বাচিত হয়েছেন শ্রীবরদী থানার বিপ্লব কুমার বিশ্বাস। শেরপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে নির্বাচিত হয়েছেন শ্রীবরদী থানার বিপ্লব কুমার বিশ্বাস ও শ্রেষ্ঠ এ. এস. আই ও শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার শ্রীবরদী থানার জুবায়েল খান।

পুলিশ সুপার মো. কামরুজ্জামান বি.পি.এম এঁর সার্বিক দিকনির্দেশনায় শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার বিশ্বাস বিভিন্ন অপরাধ দমনসহ মানবিক পুলিশিং এর কাজ করে যাচ্ছেন, আর এ সকল কাজের অংশ হিসেবে অফিসার ইনচার্জ বিপ্লব কুমার বিশ্বাসের সার্বিক দিক নির্দেশনায় এ. এস. আই জুবায়েল খান মাদক উদ্ধার, সাজাপ্রাপ্ত আসামি, ভিকটিম উদ্ধারে সহায়তা, বিট পুলিশিং, মাদক, জুয়া, ইভটিজিং, বাল্য বিবাহ ও সামাজিক অপরাদ দমনে উঠান বৈঠক করে আসছে।

২৫ জুন রবিবার জেলা পুলিশের মাসিক অপরাধ বিষয়ক সভায় পুলিশ সুপার মো. কামরুজ্জামান বি.পি.এম শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার বিশ্বাসের হাতে শ্রেষ্ঠতার পুরস্কার তুলে দেন।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

nineteen + 19 =