শেরপুর প্রতিদিন ডট কম

Home শেরপুর জেলা ঝিনাইগাতি ঝিনাইগাতীতে ভুয়া পর্চা তৈরীর অপরাধে মাহাবুল্লাহ নামে এক যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড!
ঝিনাইগাতীতে ভুয়া পর্চা তৈরীর অপরাধে মাহাবুল্লাহ নামে এক যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড!

ঝিনাইগাতীতে ভুয়া পর্চা তৈরীর অপরাধে মাহাবুল্লাহ নামে এক যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড!

মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতীতে জাল জালিয়াতির আশ্রয় নিয়ে ভুয়া পর্চা তৈরীর অপরাধে মাহাবুল্লাহ নামে এক যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। ১৩ জুন মঙ্গলবার দিবাগত রাত ৯ ঘটিকার দিকে এ দন্ডাদেশ প্রদান করেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল কবীর। দণ্ডপ্রাপ্ত মাহাবুল্লাহ উপজেলার সদর ইউনিয়নের কালিনগর গ্রামের দুলাল মিয়ার ছেলে। ভ্রাম্যমান আদালত সুত্রে জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাত ৯ ঘটিকার দিকে ঝিনাইগাতী বাজার এলাকায় অভিযানকালে জাল জালিয়াতির আশ্রয় নিয়ে ভুয়া পর্চা তৈরী করে সরকারি নির্দেশ অমান্য করে। এ অপরাধের প্রেক্ষিতে মাহাবুল্লাহকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১শত টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল কবীর সত্যতা নিশ্চিত করে জানান, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মো. মনিরুল আলম ভুইয়া জানান, দণ্ডপ্রাপ্ত আসামী মাহাবুল্লাহকে মঙ্গলবার রাতেই পুলিশ হেফাজতে সরাসরি শেরপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

thirteen − 7 =