শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ শেরপুর জেলা ঈদে অতিরিক্ত ভাড়া নিবেনা শেরপুর বাস মালিক শ্রমিকরা
ঈদে অতিরিক্ত ভাড়া নিবেনা শেরপুর বাস মালিক শ্রমিকরা

ঈদে অতিরিক্ত ভাড়া নিবেনা শেরপুর বাস মালিক শ্রমিকরা

শেরপুর প্রতিনিধি: আসন্ন ঈদ উল আযহায় যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নিবেনা শেরপুর বাস কোচ মালিক শ্রমিকরা। মঙ্গলবার (১৩ জুন) বেলা এগারোটার সময় শেরপুর জেলা বাস কোচ মালিক সমিতির সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন ছানু সাংবাদিকদের সাথে এ সিদ্ধান্তের কথা জানান।

সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি ছানুয়ার হোসেন ছানু জানান, প্রতি উৎসবে বাস ভাড়া নিয়ে প্রশাসন, মালিক ও শ্রমিক সমিতির এবং গণমাধ্যম কর্মীদের একটি ভুল বোঝা-বুঝির অবকাশ থাকে। এবার ঈদে বাস ভাড়া সরকারি নির্দেশনার বাইরে নেওয়া যাবে না। যদি কেউ অন্যায়ভাবে বাড়তি ভাড়া নেওয়ার ফন্দি আটে তাহলে সাথেসাথে মালিক সমিতি ব্যবস্থা নিবে। আমরা যাত্রীদের হয়রানি বন্ধে সবার সহযোগিতা কামনা করছি

শেরপুর নতুন বাস স্ট্যান্ডের সংগঠনের নিজ কার্যালয়ে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে জেলা বাস-কোচ মালিক সমিতি ও পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

two × three =