Skip to main content

শেরপুর প্রতিদিন ডট কম

Home জাতীয় বন্ড ছাড়বে নাভানা ফার্মা
বন্ড ছাড়বে নাভানা ফার্মা

বন্ড ছাড়বে নাভানা ফার্মা

০

পাঁচ বছর মেয়াদী বন্ড ছাড়বে পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি নাভানা ফার্মাসিউটিক্যালস লিমিটেড। বন্ডের মাধ্যমে বাজার থেকে দেড়শ কোটি টাকা উত্তোলন করবে। অর্থ দিয়ে ব্যাংক ঋণ পরিশোধ করবে।

কোম্পানির ২৫তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার (১২ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে।

ডিএসইর তথ্য মতে, কোম্পানির পক্ষ থেকে বলা হয়, পর্ষদ সভায় নাভানা ফার্মাসিউটিক্যালস বন্ড থেকে ১৫০ কোটি টাকা উত্তোলনের জন্য সিদ্ধান্ত হয়। আলোচিত বন্ডের মেয়াদ হবে ৫ বছর। প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে এই বন্ড বরাদ্দ করা হবে।

বন্ডটি হবে আনসিকিউড পারটিকুলারলি কনভারটেবল অ্যান্ড রিডেমেবল বন্ড। অর্থাৎ বন্ডটি হবে আংশিক রূপান্তরোযোগ্য। একইসঙ্গে মেয়াদ শেষে এই বন্ডের সম্পূর্ণ অবসায়ন হবে।

মেয়াদী বন্ডটি হবে কুপনযুক্ত। আর এর সুদের হার হবে ভাসমান। প্রতি ৬ মাস পর পর বন্ডধারীকে প্রাপ্য সুদ প্রদান করা হবে।

বন্ড ইস্যুর বিষয়ে শেয়ারহোল্ডারদের মতামত নিতে বিশেষ সাধারণ সভা (ইজিএম) দিন নির্ধারণ করা হয়েছে আগামী ৩১ জুলাই। ওই দিন দুপুর ১২টায় ডিজিটাল প্ল্যাটফরমে ঘোষিত ইজিএম অনুষ্ঠিত হবে। এই ইজিএমে যোগদানের যোগ্যতা নির্ধারণে আগামী ৫ জুলাই রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে।

কোম্পানির অনুমোদনের পর চূড়ান্ত অনুমোদন দেবে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এ জন্য কোম্পানিটি বিএসইসিতে আবেদন করবে। তবে তারও আগে প্রয়োজন হবে কোম্পানির শেয়ারহোল্ডারদের সম্মতি।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

14 − three =