শেরপুর প্রতিনিধি: টানা ৯ দিন ধরে দাবদাহের পর শেরপুরে বজ্রসহ বৃষ্টি হয়েছে।
রোববার সন্ধ্যায় নামা মাত্র ১৫ মিনিট স্থায়ী বৃষ্টির সঙ্গে ঠান্ডা বাতাস বয়ে যাওয়ায় মানুষের মধ্যে ক্ষণিকের স্বস্তি আসে।
প্রচণ্ড গরম, সঙ্গে ঘন ঘন লোডশেডিংয়ে ভোগান্তিতে পড়া মানুষ সামান্য বৃষ্টির পরশে স্বস্তি বোধ করলেও বৃষ্টি আরেটু বেশি হলে ভালো হতো বলে অনেকেই মন্তব্য করেন।
কেননা তীব্রতা কমলেও গরমের আগ্রাসন এখনও রয়েছে। যদিও বৃষ্টির পর রাতে আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। ফলে আবারও বৃষ্টি হতে পারে বলে মনে করছেন অনেকে।