শেরপুর প্রতিদিন ডট কম

Home শেরপুর জেলা নালিতাবাড়ি শেরপুরে মাশিসস-এর সভাপতি সুরুজ, সম্পাদক মুছা
শেরপুরে মাশিসস-এর সভাপতি সুরুজ, সম্পাদক মুছা

শেরপুরে মাশিসস-এর সভাপতি সুরুজ, সম্পাদক মুছা

নালিতাবাড়ী প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ীতে মাধ্যমিক শিক্ষক সমবায় সমিতির ব্যবস্থাপনা কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ জুন) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত তারাগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে ওই নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচনে সভাপতি পদে বাঘবেড় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরুজ্জামান ১৮৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সম্পাদক পদে তারাগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মশিউর রহমান (মুছা) ১৮৮ ভোট পেয়ে নির্বাচিত হয়। উপজেলার মাধ্যমিক বিদ্যালয়ের ৩৮২ জন শিক্ষকের মাঝে নির্বাচনে ৩৭০ জন ভোট দেন।

 

মোট ১২টি পদের মধ্যে সভাপতি, সহ-সভাপতি ও সম্পাদক পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। ইতিপুর্বে কোষাধক্ষ্য সহ ৮ জন সদস্য বিনাপ্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন। কমিটির নবনির্বাচিত নেতারা শিক্ষকদের সুখে-দুখে পাশে থাকার জন্য সবার দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন।

নির্বাচনে প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা সমবায় কর্মকর্তা আমির হোসেন। এ সময় উপজেলা চেয়ারম্যান, পৌর মেয়র, সাংবাদিকসহ পুলিশ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

8 − two =