শেরপুর প্রতিদিন ডট কম

Home শেরপুর জেলা নালিতাবাড়ি শেরপুরে চিড়া-দধি দণ্ড উৎসব পালিত
শেরপুরে চিড়া-দধি দণ্ড উৎসব পালিত

শেরপুরে চিড়া-দধি দণ্ড উৎসব পালিত

নালিতাবাড়ী প্রতিনিধি: প্রভুর কৃপা লাভের আশায ভারতের পানিহাটি বটবৃক্ষ তলায় প্রতিবছর হিন্দু সনাতন ধর্মাবলম্বীরা চিড়া-দধি দণ্ড উৎসব পালন করে থাকেন। এই উৎসবের আদলে শেরপুরের নালিতাবাড়ীতে পূজা উদযাপন পরিষদের আয়োজনে শ্রী শ্রী গোপালজিউর মন্দিরে চিরা-দধি দণ্ড উৎসব উদযাপিত হয়েছে।

উৎসব পালন উপলক্ষে নালিতাবাড়ী উপজেলার সনাতন ধর্মাবলম্বীরা গতকাল শুক্রবার সকালে শ্রী শ্রী গোপাল জিউর মন্দিরে সমাগত হন। পরে ভোগাই নদীর ঘাটে গোসল শেষে মন্দিরে এসে তারা কৃপা লাভের আশায় চিড়া-দধি খান। এসময় মন্দির প্রাঙ্গনে কীর্তন হয়।

 

খোঁজ নিয়ে জানা গেছে, ভারতের পানিহাটিতে শ্রী রঘুনাথ দাস গোস্বামীর কাছে প্রভু নিত্যানন্দের আগমন ঘটে। তখনকার সময়ে প্রভুর নির্দেশে সনাতন ধর্মাবলম্বীরা কৃপা লাভের আশায় চিড়া দধি ভোজন শুরু করেন। তখন ছিল জৈষ্ঠ্য মাস। এরই ধারাবাহিকতায় সনাতন ধর্মাবলম্বীরা প্রতি বছর জৈষ্ঠ্য মাসে এই দণ্ড উৎসব পালন করে থাকেন।

ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্যের সম্পাদনায় ধমীয় বই তার পিতামাতার শান্তি কামনায় বিতরণ করা হয়। পূজা উদযাপন পরিষদ নালিতাবাড়ী উপজেলা শাখার সভাপতি অরুণ চন্দ্র সরকারের নেতৃত্ব এই উৎসবটি পালিত হয়।

 

উৎসবে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রী শ্রী গোপাল জিউর মন্দিরের সভাপতি বাদল চন্দ্র দাস, সাধারণ সম্পাদক দীনবন্ধু ঘোষ প্রমুখ।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

14 + 17 =