শেরপুর প্রতিদিন ডট কম

Home শেরপুর জেলা নকলা শেরপুরে ১৪ ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা
শেরপুরে ১৪ ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

শেরপুরে ১৪ ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

নকলা প্রতিনিধি: শেরপুরের নকলায় পাটজাত মোড়ক ব্যবহার না করার অপরাধে ১৪ জন চাল ব্যবসায়ীকে প্রাথমিকভাবে সতর্ক করাসহ সাত হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (৩১ মে) বিকেলে উপজেলা শহরের পশ্চিম বাজারের চালের দোকানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।

আদালতটি পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিহাবুল আরিফ। পণ্যে পাটজাত মোড়ক বাধ্যতামূলক ব্যবহার আইন ২০১০ এর ৪ ধারার অপরাধে ১৪ ধারায় ১৪ চাল ব্যবসায়ীকে এসব জরিমানা করা হয়। তাছাড়া সকল দোকানদার ও ব্যাবসায়ীদের পণ্যে বাধ্যতামূলক পাটের মোড়ক ব্যবহারে সতর্ক করা হয়।

এসময় শেরপুর পাট উন্নয়ন কর্মকর্তা আইয়ুব আলী, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ফরিদ আহমেদ লালন, উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা তাহমিনা ইয়াসমিন, উপজেলা ভূমি অফিসের সার্টিফিকেট পেশকার রাশেদুল কিবরিয়া রাশেদ ও নকলা থানার এসআই কামরুল ইসলামসহ পুলিশ সদস্য ও স্থানীয় বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিহাবুল আরিফ জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

5 × four =