শেরপুর প্রতিদিন ডট কম

Home শেরপুর জেলা ঝিনাইগাতি ঝিনাইগাতীতে ইউপি চেয়ারম্যান, সদস্য ও সচিবগণের ৩দিন ব্যাপী “মৌলিক প্রশিক্ষণ “কোর্স অনুষ্ঠিত
ঝিনাইগাতীতে ইউপি চেয়ারম্যান, সদস্য ও সচিবগণের ৩দিন ব্যাপী “মৌলিক প্রশিক্ষণ “কোর্স অনুষ্ঠিত

ঝিনাইগাতীতে ইউপি চেয়ারম্যান, সদস্য ও সচিবগণের ৩দিন ব্যাপী “মৌলিক প্রশিক্ষণ “কোর্স অনুষ্ঠিত

মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতীর ৭ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্য ও সচিবগণের জন্য ইউনিয়ন পরিষদ সম্পর্কিত ৩দিন ব্যাপী”মৌলিক প্রশিক্ষণ “কোর্সের শুভ উদ্বোধনী করা হয়েছে। ৩১ মে বুধবার সকাল ১০ টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের মিলনায়তনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি) ঢাকার আয়োজনে এবং উপজেলা প্রশাসনের বাস্তবায়নে উক্ত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি) ঢাকার অতিরিক্ত সচিব ইশরাত জাহান। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ফারুক আল মাসুদ এর সভাপতিত্বে এতে ইউনিয়ন পরিষদ সম্পর্কিত বিভিন্ন ক্ষমতা ও আইন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন, অতিরিক্ত সচিব ইশরাত জাহান এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সরকারি কমিশনার (ভূমি) মো. আশরাফুল কবির। উক্ত কর্মশালায় ইউএনও ফারুক আল মাসুদ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, ইউপি সদস্য ও সদস্যাগনের নানাবিদ প্রশ্নের উত্তর দেয়া সহ করণীয় সম্পর্কে বিভিন্ন বিষিয়ে পরামর্শ প্রদান করেন। ইউপি ইউপি চেয়ারম্যান মো. শাহাদাত হোসেন, মোজাম্মেল হক, আশরাফুল ইসলাম পলাশ, আতাউর রহমান, শফিকুল ইসলাম, জাহাঙ্গীর আলম সহ ৭ইউপি সচিব, সদস্য, সংরক্ষিত মহিলা সদস্যগণ উপস্থিত ছিলেন। আগামী শুক্রবার এ কর্মশালার শেষ দিন। ইউপি চেয়ারম্যান, সচিব ও ইউপি সদস্যরা জানান, এ কর্মশালার মাধ্যমে তারা আগামী দিনগুলোতে ইউনিয়ন পরিষদের বিভিন্ন কার্যাদি পরিচালনা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

seventeen + 11 =