শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ শেরপুর জেলা শেরপুরে অধিকার বঞ্চিত সাংবাদিকদের প্রতিবাদ কর্মসূচি পালন
শেরপুরে অধিকার বঞ্চিত সাংবাদিকদের প্রতিবাদ কর্মসূচি পালন

শেরপুরে অধিকার বঞ্চিত সাংবাদিকদের প্রতিবাদ কর্মসূচি পালন

শেরপুর প্রেসক্লাবের মেয়াদ উত্তীর্ণ কমিটি বাতিলসহ ৬ দফা দাবি আদায়ের লক্ষে অধিকার বঞ্চিত জেলায় কর্মরত সাংবাদিকরা শেরপুর প্রেসক্লাবে তালা ঝুলিয়ে অবস্থান ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন।

মঙ্গলবার বিকেলে শেরপুর প্রেসক্লাবের সামনে ওই কর্মসূচি পালিত হয়। পরে পুলিশ প্রশাসনের অনুরোধে উভয়পক্ষ ও প্রশাসনের হস্তক্ষেপে জেলায় কর্মরত শতাধিক সাংবাদিক প্রথম দিনের অবস্থান কর্মসূচি তুলে নেন।

 

কর্মসূচিতে বক্তারা বলেন, পেশাজীবী সংগঠন পেশার মান উন্নয়ন, নিপীড়িত কর্মীদের পাশে দাঁড়ানো, তাদের বিপদে সহযোগিতা এবং পেশায় কর্মরতদের দক্ষতা বৃদ্ধিতে কাজ করার কথা। কিন্তু প্রেসক্লাবের মতো একটি স্বনামধন্য প্রতিষ্ঠান কিছু ব্যক্তির জন্য কুলুষিত হচ্ছে। যা এই শেরপুরের জন্য লজ্জাজনক। দেশের প্রথম সারির মিডিয়াতে কাজ করা কিছু সাংবাদিকের বিরুদ্ধে হিংসার বশীভূত হয়ে কালো তালিকার ঘটনাও ঘটিয়েছে।

এ সময় দৈনিক ভোরের চেতনা পত্রিকার স্টাফ রিপোর্টার ও মানবাধিকার সংগঠন ‘আমাদের আইন’ এর কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক নূরে আলম চঞ্চলের সঞ্চালনায় কর্মসূচিতে যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার আদিল মাহমুদ উজ্জল, দেশ টিভির জেলা প্রতিনিধি আব্দুর রফিক মজিদ, আনন্দ টিভির জেলা প্রতিনিধি মারুফুর রহমান মারুফ, দেশ রুপান্তর পত্রিকার জেলা প্রতিনিধি শফিউল আলম সম্রাট, দৈনিক আমাদের নতুন সময় পত্রিকার জেলা প্রতিনিধি ইসমাইল হোসেন, দৈনিক কালবেলা পত্রিকার জেলা প্রতিনিধি তারিকুল ইসলাম, দৈনিক বণিকবার্তা পত্রিকার জেলা প্রতিনিধি হুমায়ুন কবির, দৈনিক আলোকিত বাংলাদেশ পত্রিকার জেলা প্রতিনিধি মনিরুজ্জামান রিপন ও দৈনিক গণকণ্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি জাহিদ হাসান খোকন বক্তব্য রাখেন।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. সোহেল মাহমুদ, শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদলসহ উভয়পক্ষের তিনজন প্রতিনিধি নিয়ে বৈঠক হয়। এ সময় শেরপুর প্রেসক্লাবের সভাপতি মো. শরিফুর রহমান, সাবেক সভাপতি রফিকুল ইসলাম আধার, যুগ্ম সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জল, মহিউদ্দিন সোহেল, সাংগঠনিক সম্পাদক মারুফুর রহমান মারুফ ও বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি নুরে আলম চঞ্চল বৈঠকে নেতৃত্ব দেন।

 

বৈঠকে প্রাথমিক সিদ্ধান্ত হিসেবে পরবর্তী সিদ্ধান্ত দেওয়ার আগ পর্যন্ত আন্দোলন স্থগিত করা হয়। এছাড়াও পরবর্তিতে এ বিষয়ে জেলার শীর্ষ স্থানীয় প্রশাসনিক কর্মকর্তা ও রাজনৈতিক নেতাদের নিয়ে বৈঠক করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

20 − 19 =