শেরপুর প্রতিদিন ডট কম

Home শেরপুর জেলা ঝিনাইগাতি শেরপুরে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, গ্রেপ্তার ১
শেরপুরে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, গ্রেপ্তার ১

শেরপুরে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, গ্রেপ্তার ১

মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতিতে ১২ বছর বয়সী প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় একই গ্রামের আয়ুব আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

ঝিনাইগাতি থানা পুলিশ জানায়, গত ২৭ মে সন্ধ্যায় উপজেলার ধানশাইল ইউনিয়নে ওই কিশোরীকে ফুসলিয়ে রান্না ঘরে নিয়ে ধর্ষণ করেন আয়ুব আলী (৪২)। বিষয়টি ওই কিশোরী তার বাবাকে জানালে তার বাবা আজ মঙ্গলবার (৩০ মে) ঝিনাইগাতি থানা পুলিশকে জানায়। পরে ঝিনাইগাতি থানা পুলিশ আয়ুব আলীকে আটক করে থানায় নিয়ে আসে।

 

ঝিনাইগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম ভুইয়া জানান, ওই কিশোরীর বাবা বাদী হয়ে মামলা করেছেন। আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

one × 3 =