শেরপুর প্রতিদিন ডট কম

Home সারাদেশ সিলেটে দিঘির পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
সিলেটে দিঘির পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

সিলেটে দিঘির পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

সিলেট নগরীর লালাদিঘির পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার (২৮ মে) সন্ধ্যায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো- স্থানীয় শাহজাহান আজিজ কলোনির বাসিন্দা দিনমজুর সেলিম মিয়ার মেয়ে তাইবা (৭) এবং লালাদিঘির পশ্চিমপাড়ের তোতা মিয়া কলোনির রিকশাচালক মামুন মিয়ার মেয়ে তাইবা (৭)।

 

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার বিকেল ৩টার দিকে শিশু দুটি নিখোঁজ হয়। তাদের বাবা-মা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। সন্ধ্যার দিকে স্থানীয়রা লালাদিঘির পানিতে খোঁজাখুঁজি করে শিশু দুটিকে উদ্ধার করে সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী মাহমুদ বলেন, লালাদিঘির পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। ঘটনার পরপরই কোতোয়ালি থানার একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

seventeen + fifteen =