শেরপুর প্রতিদিন ডট কম

Home জাতীয় দুই সিটি ভোটে কারিগরি কমিটি গঠন ইসির
দুই সিটি ভোটে কারিগরি কমিটি গঠন ইসির

দুই সিটি ভোটে কারিগরি কমিটি গঠন ইসির

আগামী ১২ জুন খুলনা ও বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষ্যে আলাদা দুটি কারিগরি কমিটি গঠন করেছে নির্বাচন কমিশন (ইসি)। জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের উপ-পরিচালক (তথ্য অনুসন্ধান) মো. রশিদ মিয়া স্বাক্ষরিত চিঠিতে কারিগরি কমিটি গঠনের বিষয়টি জানানো হয়।

চিঠিতে বলা হয়, আগামী ১২ জুন খুলনা ও বরিশাল সিটি কর্পোরেশনে সাধারণ নির্বাচন ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে ব্যবহৃতব্য ইভিএমগুলোর কারিগরি দিক পরীক্ষার জন্য সিটি কর্পোরেশন নির্বাচন বিধিমালা, ২০১৯ এর বিধি-৬ অনুযায়ী কারিগরি কমিটি গঠন করা হয়েছে।

 

খুলনা সিটি কর্পোরেশনের ভোটে কারিগরি কমিটির সদস্যরা হলেন– এনআইডির সিস্টেম এনালিস্ট আক্তারুজ্জামান, এনআইডির প্রোগ্রামার সিফাত জাহান ও ইভিএম প্রকল্পের পার্সোনালাইজেশন অফিসার মো. কামরুল হাসান। এছাড়া, বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনের কারিগরি কমিটির সদস্যরা হলেন– এনআইডির সিস্টেম এনালিস্ট প্রকৌশলী মোহাম্মদ আরিফুল ইসলাম, মেনটেইনেন্স ইঞ্জিনিয়ার মোহাম্মদ সোহাগ ও ইভিএম প্রকল্পের প্রোগ্রামার মামুনুর রশিদ।

এই কারিগরি কমিটি বিধি-৬ এর (২) ও (৩) অনুযায়ী, ইভিএমগুলো ব্যবহৃত এসডি কার্ড, পোলিং কার্ড ও অডিট কার্ড কাস্টমাইজেশনের জন্য প্রয়োজনীয় সফটওয়্যার, কন্ট্রোল ইউনিটে ভোটারের ডাটাবেজের সঠিকতা যাচাই ও পরীক্ষা-নিরীক্ষা করবে। এছাড়া, দৈবচয়নের ভিত্তিতে কমপক্ষে ১ শতাংশ ইভিএমের কার্যকারিতা পরীক্ষা করার পাশাপাশি পরীক্ষা-নিরীক্ষার পর ফরম-১ অনুসারে ইভিএমের কার্যকারিতা লিখিতভাবে প্রত্যয়ন করতে হবে।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

seven + 20 =