শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ শেরপুর জেলা শেরপুরে ক্ষতিগ্রস্ত বস্ত্র ব্যবসায়ীকে অর্থ সহায়তা প্রদান
শেরপুরে ক্ষতিগ্রস্ত বস্ত্র ব্যবসায়ীকে অর্থ সহায়তা প্রদান

শেরপুরে ক্ষতিগ্রস্ত বস্ত্র ব্যবসায়ীকে অর্থ সহায়তা প্রদান

শেরপুর প্রতিনিধি: শেরপুরে আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত এক বস্ত্র ব্যাবসায়ীকে আর্থিক সহায়তা প্রদান করেছে জেলা বস্ত্র ব্যাবসায়ী সমিতি। গত বৃহস্পতিবার রাতে শহরের নয়ানীবাজারস্থ ভাই ভাই ক্লথ স্টোরে ৫০ হাজার টাকার এ অর্থ সহায়তার চেক প্রদান করা হয়। এসময় সমিতির আহ্বায়ক মো. রেজাউল করিমের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সদস্য সচিব আলহাজ্ব মো. হান্নান মিয়া, সারোয়ার হোসেন বাদশা, শাহাদাত হোসেন বকুল, জগদিশ চন্দ্র সাহা, প্রলয় চন্দ্র চাকী, উজ্জল সাহা, উত্তম সাহা, তাপস চাকী, কাজী মাসুম, আমজাদ আলী, আলহাজ্ব চাঁন জোয়ারদার, আফসার উদ্দিন টিটু, খোরশেদ আলম প্রমূখ। উল্লেখ্য, গত ২০১৮ সালে শহরের মুন্সিবাজারস্থ সন্তোষী বস্ত্রালয়ে অগ্নিকান্ডে দোকানের সমস্ত মালামাল পুড়ে যায়। পরে ওই দোকানের মালিক গৌতম সাহা মনা সমিতির সদস্য হিসেবে সভাপতি বরাবর আর্থিক সহায়তা চেয়ে আবেদন করেন। কিন্তু তৎকালীন কমিটির দীর্ঘ সূত্রতার পর সম্প্রতি নতুন আহ্বায়ক কমিটি আসার পর ওই আর্থিক সহায়তা প্রদান করেন।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

seventeen − eight =