শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ শেরপুর জেলা শেরপুরে পুকুর থেকে ৯ বছরের মাদ্রাসাছাত্রের লাশ উদ্ধার
শেরপুরে পুকুর থেকে ৯ বছরের মাদ্রাসাছাত্রের লাশ উদ্ধার

শেরপুরে পুকুর থেকে ৯ বছরের মাদ্রাসাছাত্রের লাশ উদ্ধার

শেরপুর প্রতিনিধি: শেরপুরে পুকুর থেকে শাওন আহমেদ নামে ৯ বছরের এক মাদ্রাসাছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। ২৫ মে
বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের কানাশাখোলা মধ্যবয়ড়া এলাকার একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।  শাওন উপজেলার ধলা ইউনিয়নের বাকেরকান্দা গ্রামের মো. সাজি মিয়ার ছেলে। সে সদর উপজেলার মধ্যবয়ড়া মদিনাতুল কওমী মাদ্রাসা ও এতিমখানার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
পুলিশ ও এলাকাবাসী জানায়, শাওন বুধবার সন্ধ্যা থেকে নিখোঁজ ছিল। পরে বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে মাদ্রাসার অদূরে কানাশাখোলা মধ্যবয়ড়া এলাকার একটি পুকুরে এক শিশুর লাশ ভেসে ওঠে। সংবাদ পেয়ে সদর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। পরে উদ্ধার হওয়া লাশ শাওন আহমেদের বলে তার মা শিরিনা আক্তার শনাক্ত করেন।
এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল বলেন, ওই ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। লাশের সুরতহাল প্রতিবেদনে মৃতের শরীরে আঘাতের কোন চিহ্ন দেখা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সকলের অজান্তে শিশুটি পুকুরে নেমে পানিতে ডুবে মারা গেছে। ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ ময়নাতদন্তের জন্য  জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

8 − five =