মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি : “দ্যা ড্রিমার” মানে যে স্বপ্ন দেখে এই স্লোগানকে সামনে রেখে, ২৫ জন কিশোরী নিয়ে শেরপুর জেলার সদর উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের বাদাতেগুড়িয়া গ্রামে সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির আয়োজনে স্বপ্নসারথি দল গঠন করা হয়। এনজিও ব্র্যাকের উদ্যোগে স্বপ্নসারথি দল গঠন করা হয়। এ সময় ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির জোনাল ম্যানেজার আকরামুল ইসলাম, ডেপুটি ম্যানেজার নজরুল ইসলাম , ডেপুটি ম্যানেজার সেলিম রেজা, অফিসার মো. মিজানুর রহমান ,পল্লীসমাজের সভা প্রধান ফজিলা বেগম প্রমুখ উপস্থিত ছিলেন। স্বপ্নসারথি দল গঠনে সর্ব সম্মতিক্রমে রজনী বেগমকে আহবায়ক এবং রেখা ও মীমকে যুগ্ন-আহবায়ক পদে নির্বাচিত করা হয়।