শেরপুর প্রতিদিন ডট কম

Home শেরপুর জেলা নকলা শেখ হাসিনাকে হত্যার হুমকি: নকলায় আ’লীগের বিক্ষোভ মিছিল-সমাবেশ
শেখ হাসিনাকে হত্যার হুমকি: নকলায় আ’লীগের বিক্ষোভ মিছিল-সমাবেশ

শেখ হাসিনাকে হত্যার হুমকি: নকলায় আ’লীগের বিক্ষোভ মিছিল-সমাবেশ

নকলা (শেরপুর) প্রতিনিধি: আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে শেরপুরের নকলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ মে) বিকেলে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে সংগঠনের সভাপতি মোছা. আম্বিয়া খাতুন ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ’র নেতৃত্বে শহরের আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে এক বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন চত্ত্বরে আয়োজিত প্রতিবাদ সমাবেশে বক্তরা বলেন, ৭৫ এর আওয়ামী লীগ ও ২০২৩ সালের আওয়ামী লীগের অবস্থা এক নয়। এখন আওয়ামী লীগ শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ একটি সু-শৃঙ্খল সংগঠন। কাজেই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দিয়ে শেখ হাসিনা ও দলীয় নেতা-কর্মীদের ভীত করার সুযোগ নেই। তারা অবিলম্বে শেখ হাসিনাকে হত্যার হুমকিদাতা রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাইদ চাঁদকে বিচারের মুখোমুখি করার দাবি জানান। ওইসময় উপজেলা, শহর ও ইউনিয়ন আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

two × five =