শেরপুর প্রতিদিন ডট কম

Home বিনোদন অন্ধকার ঘরে কী থাকে – অভ্র ওয়াসিম
অন্ধকার ঘরে কী থাকে – অভ্র ওয়াসিম

অন্ধকার ঘরে কী থাকে – অভ্র ওয়াসিম

অন্ধকার ঘরে কী থাকে?
দৃষ্টি রুদ্ধ অন্ধকার
আর কী থাকে
বিশাল শূন্যতা মিথ্যা
ভয়ের আনাগোনা
জীবন সংশয় কেউ নেই!
অন্ধকার মিথ্যার দোসর
তুমি পালাও তুমি ভয়ঙ্কর
কোন সৌন্দর্য নেই আছে ভয়
তুমি সত্য খেয়ে ফেলো
লজ্জাহীন হাসিতে চোখে চোখে
তুমি গ্রাস করো নির্ধিদায়
হৃদয়ে নেই কোন প্রেম
তুমি দুর্বিষহ জাহান্নামে
আগুনের ঢেউ তুমি অন্ধ
পুড়িয়ে হাসো ভীষণ ভীতি
তুমি জানো তুমি হেরে যাবে
তার পরিণাম তুমি সইবে না
রাত জেগে কাটে নির্ঘুম কষ্ট
আঁধারের দম্ভ কত ভয়ঙ্কর
তুমি ফিরবে না আলোয়
তুমি ফিরবে না সুন্দরে
অন্ধকার সে বড় মোহ
আচ্ছন্ন মানুষ আচ্ছন্ন মানবতা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

five × one =