শেরপুর প্রতিনিধি: শেরপুরে আদালতের নির্দেশে পাঁচ মাস পর কবর থেকে ইয়াসিন আরাফাত (১৭) নামে এক তরুণের লাশ উত্তোলন করা হয়েছে। ওই তরুণ পৌর শহরের দক্ষিণ নওহাটা মহল্লার কামরুজ্জামান টিক্কার ছেলে। শেরপুর সিআইডির পরিদর্শক হযরত আলী জানান, ২১ মে রোববার সকালে শহরের নওহাটা পৌর কবরস্থান থেকে আদালতের নির্দেশে নির্বাহী জেলা ম্যাজিস্ট্রেট এসএম আল আমিনের উপস্থিতিতে শেরপুর সিআইডি টিম ওই কিশোরের লাশ উত্তোলন করে। পরে লাশের সুরতহাল সম্পন্ন করে মৃত্যু সঠিক কারণ নির্ণয়ের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে প্রেরণ করা হয়েছে।