Skip to main content

শেরপুর প্রতিদিন ডট কম

Home শেরপুর জেলা ঝিনাইগাতি অটোরিকশা উল্টে প্রাণ গেল সাবেক ইউপি সদস্যের
অটোরিকশা উল্টে প্রাণ গেল সাবেক ইউপি সদস্যের

অটোরিকশা উল্টে প্রাণ গেল সাবেক ইউপি সদস্যের

০

মুহাম্মদ আবু হেলাল,শেরপুর প্রতিনিধি :  শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় অটোরিকশা উল্টে তজমল মিয়া নামে এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন। সোমবার  বিকেল ৪টার দিকে ঝিনাইগাতী-শেরপুর সড়কের খৈলকুড়া এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত তজমল নালিতাবাড়ী উপজেলার নন্নী পশ্চিমপাড়া এলাকার মৃত ওয়াজেদ আলীর ছেলে এবং নন্নী ইউপির ২ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ছিলেন।

জানা গেছে, সোমবার বিকেল ৪টার দিকে তজমল মিয়া সিএনজিচালিত অটোরিকশায় শেরপুর যাওয়ার পথে ঝিনাইগাতী উপজেলার খৈলকুড়া এলাকায় তজমল মিয়ার বহনকারী অটোরিকশা উল্টে যায়। এতে তিনি গুরুতর আহন হন। এলাকাবাসী তাকে উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক নওশীন জাহান তাকে মৃত ঘোষণা করেন।

ঝিনাইগাতী থানার ওসি মা. মনিরুল আলম ভূঁইয়া বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

1 × 2 =