Skip to main content

শেরপুর প্রতিদিন ডট কম

Home সারাদেশ শেরপুরে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা
শেরপুরে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা

শেরপুরে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা

০

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শেরপুরে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ মে) উপজেলা ভূমি অফিসের উদ্দ্যোগে উপজেলা পরিষদ সভা কক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা সহকারী কমিশনার ভূমি মো: রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা সুলতানা।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শাহজামাল সিরাজী, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সুলতান মাহমুদ, সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক সাইফুল বারী ডাবলু, সাপ্তাহিক তথ্যমালার সম্পাদক সুজিত বসাক, শেরপুর থানা প্রেস ক্লাবের সভাপতি আ: হান্নান রোকন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি দীপক কুমার, উত্তরবঙ্গ সাংবাদিক সংস্থার সভাপতি তাজুল ইসলাম, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ সহ উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত ভূমি সেবা গ্রহিতাগণ।

এসময় বক্তারা বলেন, ‘স্মার্ট ভূমি সেবায় স্মার্ট মন্ত্রনালয়’ প্রতিপাদ্য নিয়ে ২২ মে থেকে ২৮ মে পর্যন্ত চলবে এই ভূমি সেবা সপ্তাহ। জনগনকে স্মার্ট ভূমি সেবা নিতে উৎসাহিত করন, ই-নামজারি, অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান, স্মার্ট ভূমি নকশা, ১৬১২২ নম্বরে কল দিয়ে সেবা গ্রহন নিশ্চিত করা লক্ষ্যেই এই ভূমি সেবা সপ্তাহ।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

5 × 3 =