শেরপুর প্রতিদিন ডট কম

Home জাতীয় নৌকা মনোনয়নের প্রত্যাশায় এডিএম শহিদুলের গণসংযোগ ও পথসভা অব্যাহত
নৌকা মনোনয়নের প্রত্যাশায় এডিএম শহিদুলের গণসংযোগ ও পথসভা অব্যাহত

নৌকা মনোনয়নের প্রত্যাশায় এডিএম শহিদুলের গণসংযোগ ও পথসভা অব্যাহত

মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শেরপুর-৩ (ঝিনাইগাতী-শ্রীবরদী) আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী এডিএম শহিদুল ইসলামের গণসংযোগ ও পথসভা অব্যাহত রয়েছে। ১৬ মে মঙ্গলবার সন্ধ্যার পর ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নের গজনী, লেবার মোড়, নকশী, জামতলী, মহিলা মার্কেট, পাতার মোড় এলাকা সহ বিভিন্ন জনগুরুত্বপূর্ণ স্থানে দলীয় নেতাকর্মি সহ সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে এ গণসংযোগ ও পথ সভা করেন। উক্ত গণসংযোগ ও পথ সভায় বক্তব্য রাখেন, নৌকার মনোনয়ন প্রত্যাশী এডিএম শহিদুল ইসলাম। এসময় স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ, ব্যবসায়ী , জনপ্রতিনিধি, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এতে অংশ গ্রহন করেন। এডিএম শহিদুল ইসলাম তার বক্তব্যে বলেন, “আমি একজন মুক্তিযোদ্ধা ও কৃষক পরিবারের সন্তান। শ্রীবরদী উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক, ৩ বারের ইউপি চেয়ারম্যান ও বর্তমানে শ্রীবরদী উপজেলা চেয়ারম্যান হিসেবে গত ১৮টি বছর জনগণের সেবায় নিজেকে নিয়োজিত করে রেখেছি। আমি মুজিব পাগল একজন সাধারণ কর্মি হিসেবে আজ আপনাদের সামনে উপস্থিত হয়েছি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার সুযোগ্য কন্যা গনতন্ত্রের মানসকন্যা, জননেত্রী শেখ হাসিনার স্বপ্ন, স্মাট বাংলাদেশ বিনির্মান ও ভিশণ ৪১ বাস্তবায়নের লক্ষে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমি শেরপুর-৩ (ঝিনাইগাতী-শ্রীবরদী) আসনে দলীয় মনোনয়ের জন্য আপনাদের কাছে দোয়া ও সমর্থন চাই। কেননা আমি মুক্তিযোদ্ধা ও কৃষক পরিবারের সন্তান। আমি কৃষকের ব্যথা বুঝি, আমি ত্যাগী নেতাকর্মির ব্যথা বুঝি। তাই আমি আপনাদের দোয়া ও সমর্থনে দলীয় প্রতীক পেয়ে মহান জাতীয় সংসদে যদি যেতে পারি, তাহলে আমি ঝিনাইগাতী-শ্রীবরদীবাসীদের জন্যে অঞ্চল ভিত্তিক সকল প্রকার উন্নয়ন করবো- কথা দিলাম। এসময় উপস্থিত সকল মানুষ হাত উচিয়ে তাকে সমর্থন করেন। তিনি তার বক্তব্যে আরো বলেন, ” দল যাকেই মনোনয়ন দেক, আমি এবং আমরা সকলেই একত্রিত হয়ে মানুষের দ্বারে দ্বারে গিয়ে ভোট সংগ্রহ করে সেই প্রার্থীকে বিজয়ী করে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে এ আসন উপহার দিবো ইনশাল্লাহ”। প্রসংঙ্গত উল্লেখ্য যে, গত জাতীয় সংসদ নির্বাচনেও তিনি দলীয় মনোনয়ন চেয়ে ঝিনাইগাতী-শ্রীবরদী উপজেলার ১৭টি ইউনিয়ন, ১টি পৌরসভা ও ১শত ৫৩টি ওয়ার্ডে তিনি চষে বেড়িয়েছেন। এবছরেও তিনি তার এ প্রচারণা দিন রাত চালিয়ে যাচ্ছেন।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

five × one =