শেরপুর প্রতিদিন ডট কম

Home বিনোদন ওম নেবে গো ওম – অভ্র ওয়াসিম
ওম নেবে গো ওম – অভ্র ওয়াসিম

ওম নেবে গো ওম – অভ্র ওয়াসিম

দমকা হাওয়া এলো
ফাল্গুনের নরম রোদে
হলুদ গোলাপের মিষ্টি সুবাস
মন আমার উদাস হলো
তোমার চোখ লক্ষ্যহীন
ভাল্ লাগলো না –
আমার অনুভবে শিহরণ
লুকোচুরি হাসি অধরে
তোমার বুকে খুঁজি
লুকানো গুপ্তধন চকমকি পাথর
হৃদয়ে হৃদয়ে ঠোকাঠুকি
উষ্ণ-শীতল আগুন
ফেরিওয়ালা হাঁকে –
ওম নেবে গো ওম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

5 × 3 =