শেরপুর প্রতিদিন ডট কম

Home শেরপুর জেলা নালিতাবাড়ি নালিতাবাড়ীতে কালবের ১৪ তম বার্ষিক সাধারণ সভা
নালিতাবাড়ীতে কালবের ১৪ তম বার্ষিক সাধারণ সভা

নালিতাবাড়ীতে কালবের ১৪ তম বার্ষিক সাধারণ সভা

নালিতাবাড়ী প্রতিনিধি:  শেরপুরের নালিতাবাড়ীতে শনিবার ১৩ মে দুপুরে উপজেলা অডিটরিয়াম হলে নালিতাবাড়ী উপজেলা শিক্ষক ও কর্মচারী কো অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ (কালব) এর ১৪ তম বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে। কালবের সভাপতি মোঃ নুরুল ইসলাম মাষ্টারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নালিতাবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মোকছেদুর রহমান লেবু। প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন, কালবের ময়মনসিংহ ছ অঞ্চলের পরিচালক অধ্যক্ষ মোঃ হেলাল উদ্দিন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আশুরা বেগম, কালব কেন্দ্রীয় কমিটি ঋণখেলাপী বিষয়ক উপ কমিটির সদস্য হাফিজুল ইসলাম জুয়েল, কালব শেরপুর জেলার সহকারী জেলা ব্যবস্থাপক তোফায়েল আহম্মেদ।
এছাড়াও বক্তব্য রাখেন, শিক্ষক মনিন্দ্র মাষ্টার, মোফাজ্জল হোসেন, আঃ হাই, মাসুদ কবির, মিনারুজ্জামান মিন্টু, মশিউর রহমান মুসা, ফরিদ আহম্মেদ, সহ প্রমুখ ব্যাক্তিবর্গ। অনুষ্ঠান সঞ্চালনা ও পরিচালনায় ছিলেন, নালিতাবাড়ী উপজেলা শিক্ষক ও কর্মচারী কো অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ সাধারন সম্পাদক মোঃ আঃ কুদ্দুস।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

nineteen + 11 =