শেরপুর প্রতিদিন ডট কম

Home শেরপুর জেলা নকলা নকলায় অভ্যন্তরীন বোরো ধান ও চাল সংগ্রহ উদ্বোধন
নকলায় অভ্যন্তরীন বোরো ধান ও চাল সংগ্রহ উদ্বোধন

নকলায় অভ্যন্তরীন বোরো ধান ও চাল সংগ্রহ উদ্বোধন

শেরপুরের নকলায় অভ্যন্তরীন বোরো ধান ও চাল সংগ্রহ উদ্বোধন করা হয়েছে। রবিবার (১৪ মে) দুপুরে স্থানীয় খাদ্য গুদামে এর উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন। ওইসময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সারোয়ার আলম তালুকদার, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক এস এম সালাহ উদ্দিন, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার মো. ইলিয়াস হোসেন, নকলা প্রেসক্লাবের সাবেক সভাপতি শাহ মো. বোরহান উদ্দিন, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক শাহরিয়ার তালুকদার সৌরভসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার মো. ইলিয়াস হোসেন জানান চলতি বোরো মৌসুমে সরকার নির্ধারিত মূল্যে ১ হাজার ১৪৭ মেট্রিক টন ধান ও ৬৮৩ মেট্রিক টন সেদ্ধ চাল সংগ্রহ করা হবে। প্রতি কেজির ধানের দাম ধরা হয়েছে ৩০ টাকা এবং চাল ৪৪ টাকা।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

11 − 4 =