শেরপুর প্রতিদিন ডট কম

Home জাতীয় আবারও হাসপাতালে ভর্তি ‘বৃক্ষমানব’ আবুল বাজনদার
আবারও হাসপাতালে ভর্তি ‘বৃক্ষমানব’ আবুল বাজনদার

আবারও হাসপাতালে ভর্তি ‘বৃক্ষমানব’ আবুল বাজনদার

‘বৃক্ষমানব’ আবুল বাজনদার আবারও হাসপাতালে ভর্তি হয়েছেন। শনিবার (১৩ মে) রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি হন তিনি।

এ ইনস্টিটিউটের সমন্বয়ক সামন্ত লাল সেন গণমাধ্যমকে জানান, শনিবার তিনি হাসপাতালে এসেছেন। তাকে ভর্তি করা হয়েছে। তার চিকিৎসার জন্য শিগগিরই মেডিকেলে বোর্ড গঠন করা হবে।

 

আবুল বাজনদার বলেন, শারীরিক জটিলতা দেখা দেওয়ায় আবারও তিনি হাসপাতালে ভর্তি হয়েছি। তার মা আমেনা বেগম ছেলের সুচিকিৎসার জন্য সবার সাহায্য কামনা করেছেন।

২০১৬ সালে হাসপাতালে ভর্তি হন আবুল বাজনদার। তখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগের চিকিৎসকেরা তার দুই হাতে অস্ত্রোপচার করেন। যদিও হাসপাতাল থেকে চিকিৎসকদের না জানিয়ে চলে যাওয়ার অভিযোগ উঠে তার বিরুদ্ধে।

‘বৃক্ষমানব’ আবুল বাজনদারের রোগ সম্পর্কে চিকিৎসকদের ধারণা, আবুল বাজনদার ‘এপিডার্মোডিসপ্লাসিয়া ভেরাসিফরমিস’ নামক রোগে আক্রান্ত। রোগটি ‘ট্রি-ম্যান’ (বৃক্ষমানব) সিনড্রম নামে পরিচিত। হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের সংক্রমণের কারণে এ রোগ হয় থাকে।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

20 − 19 =