শেরপুর প্রতিদিন ডট কম

Home রাজনীতি শেরপুর-১ আসনে প্রার্থিতার ঘোষণা দিলেন সাবেক এমপি শ্যামলী
শেরপুর-১ আসনে প্রার্থিতার ঘোষণা দিলেন সাবেক এমপি শ্যামলী

শেরপুর-১ আসনে প্রার্থিতার ঘোষণা দিলেন সাবেক এমপি শ্যামলী

শেরপুর প্রতিনিধি: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-১ (সদর) আসন থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন (নৌকা প্রতীক) চান জেলা যুব মহিলা লীগের সভানেত্রী ফাতেমাতুজ্জহুরা ওরফে শ্যামলী। শনিবার রাতে শেরপুর শহরের বটতলা এলাকায় ব্যক্তিগত কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এই আগ্রহের কথা জানান তিনি। সংরক্ষিত মহিলা আসনের সাবেক এই সংসদ সদস্যের বাবা প্রয়াত সেলিম রেজা আওয়ামী লীগের একজন একনিষ্ঠ কর্মী ও শ্রমিকনেতা ছিলেন। সংবাদ সম্মেলনে জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক মাহবুবা রহমান ওরফে শিমু, জেলা আইনজীবী সমিতির সহসভাপতি হরিদাস সাহা প্রমুখ অংশ নেন। ফাতেমাতুজ্জহুরা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য উত্তরাধিকারী প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ ও বাস্তবায়নের লক্ষ্যে এবং শেরপুরের সর্বস্তরের জনগণকে একটি আধুনিক ও উন্নত জেলা উপহার দিতে তিনি আসন্ন সংসদ নির্বাচনে নিজেকে একজন মনোনয়নপ্রত্যাশী হিসেবে ঘোষণা দিচ্ছেন। যুব মহিলা লীগের এই সভানেত্রী বলেন, পারিবারিকভাবে তারা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। তার বাবা প্রয়াত সেলিম রেজা ছিলেন আওয়ামী লীগের একজন একনিষ্ঠ কর্মী ও শ্রমিকনেতা। তিনি নিজেও দীর্ঘদিন ধরে ছাত্রলীগ ও যুব মহিলা লীগের রাজনীতির সঙ্গে জড়িত থেকে সাধারণ মানুষের সেবা করছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-১ আসনে তাকে মনোনয়ন দেবেন বলেও সংবাদ সম্মেলনে আশা প্রকাশ করেন ফাতেমাতুজ্জহুরা।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

5 × 1 =