শেরপুর প্রতিদিন ডট কম

Home শেরপুর জেলা নকলা নকলায় বিদ্যুৎ কেড়ে নিল বৃদ্ধের প্রাণ
নকলায় বিদ্যুৎ কেড়ে নিল বৃদ্ধের প্রাণ

নকলায় বিদ্যুৎ কেড়ে নিল বৃদ্ধের প্রাণ

শেরপুরের নকলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক বৃদ্ধ মারা গেছেন। আজ শনিবার সকাল ১১টার দিকে উপজেলার গৌড়দ্বার ইউনিয়নের দড়িতেঘড়ি এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মজনু মিয়া (৬৫)। তিনি ওই গ্রামের মৃত রহমান আলীর ছেলে। হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত মজনু মিয়া নিজের বসতঘরে বিদ্যুৎ সংযোগের কাজ করতে যান। কাজের সময় হঠাৎ বৈদ্যুতিক তারে তিনি জড়িয়ে পড়েন। আহত অবস্থায় স্থানীয় লোকজন মজনু মিয়াকে উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে নিয়ে যান। সেখানে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। নকলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রিয়াদ মাহমুদ বলেন, নকলা উপজেলার দড়িতেঘড়ি এলাকায় নিজের ঘরে বিদ্যুতের কাজ করার সময় মজনু মিয়া নামে এক বৃদ্ধ নিহত হন। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি।পরবর্তী আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

six + 13 =