আবু হেলাল, শেরপুর প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতীতে ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভাও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
৭মার্চ মঙ্গলবার সকালে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্ত্বরে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে উপজেলা প্রশাসন, থানা পুলিশ, উপজেলা আওয়ামী লীগসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।
পরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ফারুক আল মাসুদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম। এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল কবির, থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুল আলম ভূইয়া, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: এটিএম ফয়জুর রাজ্জাক আকন্দ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শ্রী বিশ্বজিৎ রায়,
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সভাপতি অধ্যাপক মো. আবুল হাসেম, বীর মুক্তিযোদ্ধা সাবেক ডেপুটি কমান্ডার শামসুল আলম,
মালিঝিকান্দা ইউপি চেয়ারম্যান মো. মোজাম্মেল হক, উপজেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক আয়েশা সিদ্দিকা রুপালী, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক একেএম ছামেদুল হক,
উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক শাহ আলম, উপজেলা ছাত্রলীগের সভাপতি মশিউর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।
আলোচনা সভা শেষে ৭ই মার্চ-২০২৩ উদযাপন উপলক্ষে ৭ই মার্চ এর ঐতিহাসিক ভাষন প্রতিযোগিতায় বিজয়ী ৬ জনকে পুরস্কার প্রদান করেন অতিথিগণ।