শেরপুর প্রতিদিন ডট কম

Home শেরপুর জেলা ঝিনাইগাতি ঝিনাইগাতীতে শেখ কামাল আন্তঃ স্কুল ও মাদ্রাসার এ্যাথলেটিকস প্রতিযোগিতা অনুষ্ঠিত
ঝিনাইগাতীতে শেখ কামাল আন্তঃ স্কুল ও মাদ্রাসার এ্যাথলেটিকস প্রতিযোগিতা অনুষ্ঠিত

ঝিনাইগাতীতে শেখ কামাল আন্তঃ স্কুল ও মাদ্রাসার এ্যাথলেটিকস প্রতিযোগিতা অনুষ্ঠিত

 

মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতীতে শেখ কামাল আন্তঃ স্কুল ও মাদ্রাসার এ্যাথলেটিকস প্রতিযোগিতা অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়েছে। ১৭ জানুয়ারী মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

জাতীয় সংগীতের মধ্যদিয়ে জাতীয় ও ক্রীড়া পতাকা উত্তোল, ক্রীড়া শপথ ও মশাল প্রজ্জ্বনের মধ্যদিয়ে উক্ত অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা শেখ কামাল আন্তঃ স্কুল ও মাদ্রাসার এ্যাথলেটিকস কমিটির সভাপতি মো. ফারুক আল মাসুদ।

ঝিনাইগাতী সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের শারীরিক সহকারী শিক্ষক ও উপজেলা ক্রীড়া সংস্থার সহ-সাধারণ সম্পাদক হারুন অর রশীদের উপস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল কবীর, উপজেলা একাডেমিক সুপার ভাইজার আতিকুর রহমান তালুকদার, ঝিনাইগাতী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হামিদ আকন্দ প্রমুখ।
এসময় অন্যান্যদের মাঝে ওসি (তদন্ত) আবুল কাশেম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মান্নান, উপজেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন মিলন,শালচুড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হান্নান, মালিঝিকান্দা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

 


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

12 − eleven =