শেরপুর প্রতিদিন ডট কম

Home শেরপুর জেলা নকলা নকলায় এক সন্তানের জননীর আত্মহত্যা
নকলায় এক সন্তানের জননীর আত্মহত্যা

নকলায় এক সন্তানের জননীর আত্মহত্যা

শফিউল আলম লাভলু: শেরপুরের নকলায় হাসি (২৫) নামের এক সন্তানের জননীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। আজ সোমবার রাত ৮টার দিকে উপজেলার কলাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। সে ওই এলাকার সারোয়ার জাহানের স্ত্রী ও সাদিয়া (৩) নামের এক সন্তানের জননী।

স্থানীয় সূত্র জানায়, আর রাত অনুমান ৮টার দিকে হাসি সবার অগোচরে বাহিরের খোলা ঘরের বাঁশের ধন্যার সাথে গলায় উড়না পেঁচিয়ে ফাঁস দেয়। পরিবারের লোকজন দেখতে পেয়ে দ্রুত নকলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। সংবাদ পেয়ে পুলিশ নিহতের মরদেহ থানায় নিয়ে আসে। তবে কেন আত্মহত্যা করেছেন এ রিপোর্ট লেখা পর্যন্ত তার কোন কারন জানা যায়নি।

নকলা থানার পুলিশ পরিদর্শন (তদন্ত) ইসকান্দার হাবিব বলেন, আমরা নিহত গৃহবধু হাসিন মরদেহ থানায় নিয়ে আসি। পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়িধীন রয়েছে।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

15 + 1 =