মেহেদী হাসান শামীম, শেরপুর প্রতিনিধিঃ শেরপুর সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের মধ্যবয়ড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কানাশাখোলা বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সাবেক সভাপতি মো. নজরুল ইসলাম আর নেই। ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) ১১ডিসেম্বর বুধবার সাড়ে বারোটা দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে জিনোম মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৯ বছর। তিনি দুই ছেলে ও এক মেয়ের জনক। পরে সন্ধ্যায় মধ্যবয়ড়া উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে প্রয়াত নজরুল ইসলামকে তিনার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। প্রধান শিক্ষক নজরুল ইসলামের অকাল মৃত্যুতে জাতীয় সংসদের হুইপ ও জেলা আওয়ামী লীগের সভাপতি মো. আতিউর রহমান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. রফিকুল ইসলাম, জেলা শিক্ষা কর্মকর্তা মো. রেজুয়ান, ভাতশালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুন নাহার, জেলা বেসরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি মো. চাঁন মিয়া, আতিউর রহমান মডেল আলিম মাদ্রাসার অধ্যক্ষ মোঃ সুরুজ্জামান জেলা তাঁতী লীগের আহ্বায়ক আব্দুর রাজ্জাক সেলিম, জেলা জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, কানাশাখোলা বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হামিদুর রহমান, শেরপুর মেমোরিয়াল হাই স্কুলের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলমসহ শিক্ষক কর্মচারী, ও সাধারণ মানুষ গভীর শোক প্রকাশ করেন।