শেরপুর প্রতিদিন ডট কম

Home শেরপুর জেলা নকলা পেকুয়া বিলের এক’শ একর জমি অবৈধ দখল মুক্ত করলেন উপজেলা প্রশাসন
পেকুয়া বিলের এক’শ একর জমি অবৈধ দখল মুক্ত করলেন উপজেলা প্রশাসন

পেকুয়া বিলের এক’শ একর জমি অবৈধ দখল মুক্ত করলেন উপজেলা প্রশাসন

শফিউল আলম লাভলু: শেরপুরের নকলার গনপদ্দী ইউনিয়নের পেকুয়া বিলের ১শ একর জমি অবৈধ দখল মুক্ত করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বুলবুল আহমেদ।

শুক্রবার সকাল থেকে দিনব্যাপী ওই বিলে অভিযান চালিয়ে এসব জমি অবৈধ দখলমুক্ত করে করে সরকারের নিয়ন্ত্রনে আনা হয়। এর মধ্যে ছোট বড় প্রায় ৪০টি পুকুর রয়েছে।

এসময় সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিহাবুল আরিফ, কাননগো শেখ আব্দুর রহিম, সার্ভেয়ার শহিদুল ইসলাম ও মামুন হোসেন, ইউনিয়ন ভূমি উপসহকারি কর্মকর্তা মো. হযরত আলীসহ স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বুলবুল আহমেদ বলেন, উপজেলার গনপদ্দি ইউনিয়নের পেকুয়া বিলের ১৯৬ একর জমি আছে যা সরকারি। স্থানীয় কিছু লোকজন বেশ কিছুদিন যাবত ১শ একরের মত জায়গা অবৈধভাবে দখল করে ছোট বড় পুকুর দিয়ে মাছ চাষ করে আসছিল। জেলা প্রশাসক স্যারের নির্দেশে আজ এসব অবৈধ দখলদারদের কাছ দখলমুক্ত করা হয়েছে এবং লাল নিশান দিয়ে সরকারি জায়গা চিহ্নিত করে সরকারের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা হয়েছে। উদ্ধারকৃত জমির বাজারমূল্য ১৫ কোটি টাকার বেশী। এতে একদিকে রাষ্ট্রের সম্পত্তি যেমন উদ্ধার হলো, অপরদিকে এসব পুকুর লিজ দিয়ে প্রতিবছর লক্ষ লক্ষ টাকা রাজস্ব আদায় হবে। প্রকৃত মৎস্যজীবীদের কাছে এসব জলমহাল ইজারা প্রদানের মাধ্যমে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরী হবে। তিনি আরও জানান, এ অভিযান উপজেলার অন্যান্য জলমহালে অব্যাহত থাকবে।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

eleven − 10 =