শেরপুর প্রতিদিন ডট কম

Home শেরপুর জেলা ঝিনাইগাতি ঝিনাইগাতীতে ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
ঝিনাইগাতীতে ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ঝিনাইগাতীতে ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি : সারা দেশের ন্যয় শেরপুরের ঝিনাইগাতীতে বাংলাদেশ ছাত্রলীগের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। ৪জানুয়ারি বুধবার দিনব্যাপী নানান আয়োজনের মধ্যদিয়ে দিবসটি পালিত হয়।

উপজেলা ছাত্রলীগের আয়োজনে সকালে আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ের সন্মুখে আনুষ্ঠানিক ভাবে জাতীয় ও দলীয় পতাকা উত্তলন করা হয়। পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিত্বে পুষ্পমাল্য অর্পণ করা হয়। বিকেলে উপজেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে উপজেলা ছাত্রলীগের সভাপতি মশিউর রহমানের সভাপতিত্বে ও যুগ্ন সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন সজীবের উপস্থাপনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ এসএম আব্দুল্লাহেল ওারেজ নাইম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়, ইউপি চেয়ার শাহাদৎ হোসেন, আশরাফুল ইসলাম পলাশ। এসময়ে আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন নেতাকর্মিরা ছাত্রলীগের ইতিহাস ও ঐতিহ্য উল্লেখ করে বক্তব্য রাখেন। আলোচনা সভা শেষে সন্ধ্যায় আনুষ্ঠানিক ভাবে কেক কাটেন অতিথিগণ। অনুষ্ঠানগুলোতে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মিরা অংশ গ্রহন করেন।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

fourteen + seventeen =