শেরপুর প্রতিদিন ডট কম

Home শেরপুর জেলা নকলা নকলায় রাতে ঘুরে ঘুরে অসহায় মানুষদের শীতবস্ত্র বিতরণ করলেন ইউএনও
নকলায় রাতে ঘুরে ঘুরে অসহায় মানুষদের শীতবস্ত্র বিতরণ করলেন ইউএনও

নকলায় রাতে ঘুরে ঘুরে অসহায় মানুষদের শীতবস্ত্র বিতরণ করলেন ইউএনও

শফিউল আলম লাভলু: শেরপুরের নকলায় শীত নিবারণের জন্য রাতের আঁধারে পথে পথে ঘুরে ছিন্নমূল, দরিদ্র, অসহায়, প্রতিবন্ধী ও মুজিববর্ষের উপহারের ঘরে বসবাসকৃত মানুষদের মাঝে কম্বল বিতরণ করেছেন উপজেলার প্রশাসন।

রোববার (১লা জানুয়ারী) রাতে উপজেলার গনপদ্দী ও বানেশ্বর্দী ইউনিয়নের বিভিন্ন এলাকায় এসব শীতবস্ত্র বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বুলবুল আহমেদ।

জোৎস্না বেগম নামে এক নারী বলেন, ‘শীত যায়, শীত আসে। গত কয়েকদিন যাবৎ প্রচন্ড শীত বেড়েছে। আমি চিন্তাও করিনাই টিনও (ইউএনও) স্যার রাইতে আমগরে বাড়িতে আইস্যা ঘুম থাইক্কা ডাইক্কা তুইলা কম্বল দিবো।  নজরুল বলেন, রাতে ইউএনও স্যার নিজে এসে কম্বল দিয়ে গেলে। বউ পুলাপাইন নিয়ে শান্তিতে রাইতে ঘুমাতে পারব। ছাত্তার বলেন, ‘কয়েকদিন ধরে শীতে কষ্ট পাচ্ছিলাম। কম্বল পেয়ে খুব ভালো লাগছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বুলবুল আহমেদ বলেন, এই শীতে ছিন্নমূল ও দরিদ্র মানুষরা অনেক কষ্টের মধ্যে আছে। তাদের মধ্যে অনেকের শীতবস্ত্র কেনার সামর্থ্য নেই। শীতে গরিব মানুষ গুলো খুবই অসহায়। প্রধানমন্ত্রীর কার্যালয় হতে প্রাপ্ত এসব কম্বল উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিতরণ করা হয়েছে। প্রকৃত ছিন্নমূল ও দরিদ্রদের মাঝে এসব কম্বল বিতরণ করছি। শীতার্তদের মাঝে আমাদের শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে। তবে বিত্তবানদেরও উচিত দরিদ্রদের পাশে দাঁড়ানো।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

19 − 17 =