শফিউল আলম লাভলু: “উন্নয়ন ও সমৃদ্ধির অগ্রযাত্রায়, দেশ গড়বো সমাজসেবায়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের নকলায় জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২জানুয়ারী) সকালে উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বুলবুল আহমেদ এর সভাপতিত্বে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. শফিকুল ইসলাম জিন্নাহ, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সারোয়ার আলম তালুকদার প্রমুখ। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আলমগীর হোসেন।
এসময় সমাজসেবা অধিদপ্তরের সুবিধাভোগী, স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন, এতিমখানার প্রতিনিধিগনসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।