শফিউল আলম লাভলু: শেরপুরের নকলা বানেশ্বর্দী খন্দকারপাড়া উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের জন্য নব-নির্মিত করা হয়েছে। মঙ্গলবার (২৭ ডিসেম্বর) দুপুর ১২ টার সময় ব্র্যাক ওয়াশ কর্মসূচীর বাস্তবায়নে প্রধান অতিথি হিসেবে এর শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন।
এসময় সহকারী কমিশনার (ভূমি) শিহাবুল আরিফ, বানেশ্বর্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. মাজহারুল আনোয়ার মহব্বত, খন্দকারপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মবিনুল ইসলাম, শিক্ষক শফিকুল ইসলাম, ব্র্যাক কর্মকর্তা ফারহানা মিল্কী, এরিয়া ম্যানেজার এমদাদুল হক, ফিল্ড কর্মকর্তা সাইফুল ইসলাম, প্রোগ্রাম কর্মকর্তা বিজয় কুমার সরকার। জানাযায়, ৫ লাখ টাকা ব্যায়ে ব্র্যাক কর্তৃক এই ওয়াটার পয়েন্টটি নির্মিত হয়েছে।