স্টাফ রিপোর্টার: শেরপুরের নিশি হিজড়ার বিচারের দাবীতে নকলায় সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় হিজড়ারা। মঙ্গলবার (২৭ ডিসেম্বর) রাতে পৌরসভার গড়েরগাও এলাকায় ওই সংবাদ সম্মেলন করেন তারা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মুন্নি হিজড়া।
মুন্নি হিজড়া তার লিখিত বক্তব্যে বলেন, হিজড়াদের সাধারন মানুষ প্রায় সময় ভিন্ন চোখে দেখে। কিন্তু আমরা প্রতিনিয়তই শেরপুরের নিশি হিজড়া ও তার দলের অন্যান্যদের দ্বারা নির্যাতিত হচ্ছি। বিভিন্ন যায়গাতে আমাদের কালেকশনে বাধা দিচ্ছেন। আমরা দলবদ্ধ ভাবে মানুষের কাছ থেকে সাহায্য নিয়ে জীবিকা নির্বাহ করে থাকি। আমরা নিশির অত্যাচারে ঘর থেকেও বাহির হতে পারতেছি না। সম্প্রতি নিশি হিজড়া ও তার দলবল নিয়ে দেশীয় অস্ত্র নিয়ে গড়েরগাও মোড়ে এসে তান্ডব চালিয়ে গেছে এবং ঘর থেকে বের হলে মেরে ফেলবে বলে এমন হুমকীও প্রদর্শন করেছে। বারবার মোবাইল ফোনে হুমকিও দিয়ে আসছেন নিশি। তার অচ্যাচারে আমরা বাহিরে বের হতে পারতেছি না। আমরা বর্তমানে ঘরবন্দি হিসেবে আছি।
মুন্নি আরো বলেন, সর্দার নামধারী শেরপুরের হিজড়া নিশি সরকারি রেশনের মালামাল ও অনুদানের টাকা সকল হিজড়াদের মাঝে বন্টন না করে আত্মসাৎ করায় সভাপতির পদ থেকে পদত্যাগ করেছিলেন। নিশি হিজড়া আলমগীরকে আখি, ছায়েদুলকে বিউটি, নিয়াজকে মুর্শেদা নাম দিয়ে হিজড়া সাজিয়ে মানুষকে ধোকা দিচ্ছেন। এমন অনেক আছে তারা সম্পুর্ন স্ববল পুরুর মানুষ। এদের সবারই স্ত্রী সন্তান রেয়েছেন। আমরা আমাদের মত করে বাঁচতে চাই, নিশির অত্যাচার থেকে মুক্তি চাই। তাই সংবাদ সম্মেলনের মাধ্যমে জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধিসহ সকলের মাধ্যমে এর সুষ্ঠু সমাধান চাই।